ক্রীড়া ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবলে যুক্ত হলো নতুন এক অধ্যায়। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ সফলভাবে অভিষেক হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) প্রযুক্তির।
Advertisement
মাঠের গুরুত্বপূর্ণ ও বিতর্কিত সিদ্ধান্তগুলো আরও নির্ভুলভাবে নেওয়ার লক্ষ্যে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড এবং ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ পাবেন ম্যাচ কর্মকর্তারা।
সাফ চ্যাম্পিয়নশিপে VAR-এর সফল ব্যবহার দক্ষিণ এশিয়ার ফুটবলের প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
Advertisement

















