সাতকানিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

24

​সাতকানিয়া প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  দক্ষিণ জেলা যুবদল।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মিছিলটি কেরানিহাট সি ওয়ার্ল্ড থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানিহাট চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় ​চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আজগরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুজুর রহমান মাহফুজ।

​সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো অপতৎপরতা প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

​কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement