মুক্তির প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ল GTA6

27

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে জনপ্রিয় গেম সিরিজ Grand Theft Auto (GTA)-এর নতুন সংস্করণ GTA 6। মুক্তির প্রথম দিনেই গেমটি বিক্রির ক্ষেত্রে রীতিমতো ইতিহাস গড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান Sensor Tower-এর অনুমান অনুযায়ী, প্রথম দিনেই প্রায় ২৪.৫৮ মিলিয়ন কপি বিক্রি করে আয় করেছে আনুমানিক ২.৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

Advertisement

১৯ নভেম্বর ২০২৬ মুক্তি পাওয়া গেমটি PlayStation 5 ও Xbox Series X|S প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী যাত্রা শুরু করেছে। প্রথম দিনের এই আয় GTA সিরিজের আগের গেম GTA 5-এর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০১৩ সালে মুক্তির প্রথম দিনে GTA 5 প্রায় ৮০০ মিলিয়ন ডলার আয় করেছিল। সে তুলনায় GTA 6-এর প্রথম দিনের আয় প্রায় তিনগুণ।

গেমটির বিপুল জনপ্রিয়তা, দীর্ঘদিনের অপেক্ষা এবং বিশ্বজুড়ে গেমারদের আগ্রহ এই রেকর্ড সাফল্যের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তবে বিক্রির পরিসংখ্যানটি Sensor Tower-এর বাজারভিত্তিক অনুমান; গেমটির নির্মাতা প্রতিষ্ঠান Rockstar Games কিংবা এর মূল প্রতিষ্ঠান Take-Two Interactive এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিক্রির হিসাব প্রকাশ করেনি।

Advertisement