তারেক রহমান: রাজনৈতিক পথচলা, নেতৃত্ব ও আগামীর বাংলাদেশ

14

জহিরুল ইসলাম জহির: রাষ্ট্রীয় নিপীড়ন দীর্ঘ নির্বাসনের পরও বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগের প্রশ্ন এলে একটি নাম স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়। তিনি হলেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যিনি সুদূর লন্ডনে থেকেও নেতৃত্ব দিয়ে পতন ঘটিয়েছিলেন পলাতক হাসিনার ফ্যাসিবাদের।

Advertisement

তারেক রহমানের জন্ম ২০ নভেম্বর ১৯৬৭। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যুদ্ধ শুরু হওয়ার সময় তারেক রহমান কে, তার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ভাই মরহুম আরাফাত রহমান কোকো, অন্যান্য আরও অনেক মুক্তিযোদ্ধাসহ সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে গ্রেফতার করা হয়। তারেক রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠ কারাবন্দীদের একজন।

২০০৭ সালের ১/১১ এর পর তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। মিথ্যা মামলা, কারাগারের অমানবিক পরিবেশ ও শারীরিক নির্যাতনে তিনি প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন। সেই থেকে প্রায় ১৭ বছর ধরে তিনি দেশের বাইরে ছিলেন। প্রবাস জীবনে থেকেও তিনি বিএনপি কে নতুনভাবে সংগঠিত করার চেষ্টায় অবিচল থেকেছেন।

সেনা সর্মথিত ওয়ান ইলাভেন সরকারের নীলনকশার নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আশার পর থেকে বিএনপির ওপর নেমে আসে ব্যাপক দমন-পীড়ন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছিলেন আওয়ামী শিবিরের প্রধান প্রতিপক্ষ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক হেন কোন ষড়যন্ত্র, অপমান নেই যার সম্মুখীন তারা হননি। পলাতক হাসিনা থেকে শুরু করে লীগের পাতি নেতারাও মুখে যা আসতো তাই বলতো। রাজনৈতিক শিষ্টাচারের নুন্যতম সৌজন্যতা টুকুও দেখাতো না। এত কিছুর পরও তারেক রহমান প্রবাসে থেকে বিএনপির কার্যক্রম দৃঢ়তার সহিত পরিচালনা করেন। ২০১৮ সালের নির্বাচনে, বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় কার্যত পুরো দলের নেতৃত্ব ছিল তাঁর ওপর। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের নেতৃত্বের প্রতীকও হয়ে ওঠেন তিনি। আন্দোলনকারীরা তাঁর দিকনির্দেশনা অনুসরণ করে সংগঠিত হয়। সরাসরি দেশে না থেকেও তাঁর দিক-নির্দেশনাকে কেন্দ্র করেই আন্দোলন সংগঠিত হয়। তারেক রহমানের সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় ২০২৪ সালের ৩৬ জুলাই (৫ আগষ্ট ) ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটে। বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়। এদেশের মানুষ ফিরে পায় বাক স্বাধীনতা।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর-এক মহানায়কের রাজসিক প্রত্যাবর্তনের দিন। এই দিনটি ইতিহাসে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। ৬ হাজার ৩শ ১৪ দিনের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। পলাতক ফ্যাসিস্ট হাসিনা তারেক রহমান কে রাজনীতি থেকে দুরে রাখতে সব আয়োজন সম্পন্ন করেছিলো। মিথ্যা মামলায় সাজা প্রদান, মিডিয়া দিয়ে নানারকম গুজব, নানারকম মুখরোচক মিথ্যা কল্পকাহিনী বানিয়ে প্রচার করেছিলেন দিনের পর দিন, বছরের পর বছর। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুযোগ্য সন্তান নিজ মেধা মননে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দেশের আকাশ যেন অপেক্ষার ভারে নুয়ে পড়েছিল। প্রায় ১ লাখ ৫১ হাজার ৫৩৬ ঘণ্টা লন্ডনে নির্বাসিত থাকার পর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান।

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিলো রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায়। তাঁকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বর্ণিল সাজে ব্যানার ফেস্টুন হাতে জড়ো হয় লাখ লাখ মানুষ। ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট স্বাভাবিক দিনে যে পথে আধা ঘণ্টার বেশি সময় লাগে না, সেই পথেই লেগে গেল তিন ঘণ্টা। কারণ, রাস্তার দুই ধারে নেতা-কর্মী-সমর্থকদের সারি, মানুষের ঢল।

সতেরো বছর পর দেশের মাটিতে পা দিয়ে ১৬ মিনিটের বক্তৃতায় তারেক রহমান মার্টিন লুথার কিংকে স্মরণ করে বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। আমার একটি পরিকল্পনা আছে। আমেরিকার লিংকন মেমোরিয়ার কিং থেকে ঢাকার পূর্বাচল। একই প্রতিধ্বনি। লাখো মানুষের জনস্রোতে তারেক রহমান শুনিয়েছিলেন শান্তির বাণী। দিয়েছিলেন নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক। ধর্ম-বর্ণনির্বিশেষে সকলকে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে ছিলেন। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় আশার পর নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ সরকারের সার্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছেন। শুরু করেছেন খাল কাটা কর্মসূচি, আগামী ৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচিও চলমান, ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বহুদিনের কাঙ্ক্ষিত পে-স্কেলও দিয়ে দিয়েছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া নানাবিধও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। কৃষক কার্ড ও ফেমেলি কার্ডগুলোর মূল উদ্দেশ্য দেশের প্রান্তিক মানুষ, পরিবার ও কৃষকদের সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া। ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তানও এত ক্ষতি করে নাই, যতটা আওয়ামী লীগ করে গেছে গতো সতের বছরে। সবকিছু ধ্বংস করে দিয়েছে। বৈশ্বিক রাজনৈতিক সংকট, আমেরিকা- ইসরায়েল-ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য অশান্ত করে তুলেছে যার ফলে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও চলমান। বর্তমান বিএনপি সরকার চলতি বছরের মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।এরপরও তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতি সামাল দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে । পার্শ্ববর্তী দেশের হাতে এদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত তুলে দিয়ে পলাতক হাসিনা লুটপাটে ব্যস্ত ছিল আর টিকিয়ে রেখেছিল ফ্যাসিবাদের মসনদ। আমাদের দুর্ভাগ্য বিরোধী দল অতি চালাকি সুবিধাবাধী রাজনীতি করতে গিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে যার ফলে পরাজিত ফ্যাসিস্ট মাথাচাড়া দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে।

তারেক রহমানের যুগান্তকারী পদক্ষেপ
দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারপ্রধান হয়েও দাফতরিক নিয়ম নিজের ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম মেনে চলার বার্তা দিতে চাইছেন তিনি। প্রধানমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রশাসনে সময়ানুবর্তিতা, জবাবদিহি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগের অংশ। রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিই যখন সাধারণ দাফতরিক নিয়ম মেনে চলেন, তখন প্রশাসনের অন্যদের কাছেও একই নিয়ম অনুসরণের প্রত্যাশা আরো স্পষ্ট হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে একাধিক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী ব্যতিক্রমী যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক ও নিজের কেনা জ্বালানি ব্যবহার করেন তার চলাচলের জন্য। সাধারণ মানুষের মতো ট্রাফিক সিগনালে দাড়িয়ে থাকে প্রধানমন্ত্রীর গাড়ি। এটা কখনো এদেশের মানুষ স্বপ্নেও ভাবেনি। জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়িবহরে আগে ১৩-১৪টি গাড়ি থাকতো সেই বহরে গাড়ি কমিয়ে ৪টিতে নামিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান নিতে হতো আগে, সেই প্রথা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। জনভোগান্তি কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক কাজে গতি আনতে শনিবারও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠ প্রশাসনকে অধিকতর জনবান্ধব, স্বচ্ছ, দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে সরকার বিদ্যমান নীতি ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কার্যক্রম গ্রহণ করেছে। মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে বর্তমানে সেবা সহজীকরণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কর্মসম্পাদন পরিবীক্ষণ, পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাউৎসবে অংশ গ্রহণ করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা দিয়েছেন। এটিও বাংলাদেশের ইতিহাসে নতুন নজির স্হাপন করেছে। এ যেন এক নতুন বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশপ্রেমিক জনগন। তারেক রহমান সাধারণ মানুষের মাঝে মিশে যাচ্ছেন। গতো ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাড়ে সাত কিলো হেঁটে শোভা যাত্রা শেষ করেছেন তিনি, নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। পলাতক হাসিনার বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন-রাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিস্ট হাসিনা লুটেপুটে দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে গেছে। সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং নতুন করে গুছিয়ে নিতে একটু সময়ের প্রয়োজন। ধৈর্য ধরতে হবে, কারণ সবকিছু মেরামত করতে সময় লাগে। দেশের স্বাধীনতা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ, গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর নিজস্ব বিভেদ ও বিরোধই মূলত বিতাড়িত ফ্যাসিস্ট হাসিনার অপশক্তিকে পুনর্জীবিত করবে । তাই ভবিষ্যৎ প্রজন্ম ও শহীদদের রক্তের ঋণ পরিশোধে ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ নীতির ভিত্তিতে রাষ্ট্র মেরামতের কাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ভিশনারি স্টেটস ম্যান। নেই কোন অভিযোগ, নেই কোন প্রতিশোধের শপথ, নেই কোন ব্যক্তি বিশেষের বন্দনা। এক বুক আশা নিয়ে দেড় যুগের নির্বাসনের জীবন কাটিয়ে তারেক রহমান এলেন, দেখলেন, জয় করে নিলেন ১৮ কোটি মানুষের হৃদয়। একজন সফল রাজনীতিক কেবল ইতিহাসের ব্যাখ্যাতা নন—তিনি নতুন ইতিহাসের স্রষ্টা। তারেক রহমান সেই ইতিহাস রচনায় নিজের নাম উজ্জ্বলভাবে প্রতিষ্ঠা করেছেন। প্রিয় নেতা বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৬২ জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা অভিবাদন।
বাংলাদেশ জিন্দাবাদ।

লেখক: জহিরুল ইসলাম (জহির)
বি.এস.সি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এল.এল.বি,
সহ- দপ্তর সম্পাদক,
চট্টগ্রাম মহানগর যুবদল।
মোবাইল: ০১৮১৯৬১৭৩৮০
E-mail: zahir.affable@gmail.com

Advertisement