দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় অনাকাঙ্ক্ষিত ভাবে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নাম্বার ওয়ার্ডের- গ্ৰীণ ইউনিটের ৬৫ নাম্বার বেড-এ চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক ও কুয়াইশ বুড়িশ্চর ইউনিয়নের সভাপতি ইফতেখার আলম সায়েমের স্বাস্থ্যের পূর্ণাঙ্গ এবং সর্বশেষ চিকিৎসার খোঁজখবর নিয়েছেন ড্যাব নেতা ও চমেক আবাসিক সার্জন মোঃ মাইমুন রিদওয়ান চৌধুরী রিয়াদ।
অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক ও ড্যাব নেতা ডাক্তার মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য’ নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য’ সাজ্জাদ হোসেন খাঁন, যুবদল নেতা সালেহ আহমদ খোকন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য রিফাতুল ইসলাম শাওন, হাজেরা তজু ডিগ্ৰী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব কাজী সাকলাইন মুস্তফা, আহত সায়েমের ছোট ভাই আবু নাঈম, ছাত্রদল নেতা আরিফ, মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।

















