চট্টলা নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে পারভেজ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ইসমাইল হোসেন সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।
Advertisement
সোমবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছুরিকাঘাতের শিকার ব্যক্তি ও অভিযুক্ত দুজনই স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, দুজনের মধ্যে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসমাইল হোসেন সাগরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আহত পারভেজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
Advertisement
















