ইতিহাস কারা রচনা করেছে এবং ধর্ষণ কারা করেছে জনগণ তা জানেঃ দীপ্তি 

404

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, কারা ইতিহাস রচনা করেছে আর কারা ইতিহাস ধর্ষণ করেছে জনগণ তা জানে। বীরউত্তম খেতাবপ্রাপ্ত একজন সেক্টর কমান্ডার যিনি সর্বোচ্চ ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো স্বাধীনতার ইতিহাস অন্যরকম হতে পারত, তাঁকে নিয়ে বিতর্ক সৃষ্টির এই অপচেষ্টা দেখে কারা স্বাধীনতা বিরোধী অপশক্তি তা সুস্পষ্ট হয়ে গেছে। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে নিজেদের নিষ্ক্রিয়তা জনগণের সামনে উন্মোচিত হয়ে পড়ার ভয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকার প্রধান আজ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অস্বীকার করার মত বেহায়াপনা করছে।

Advertisement

আজ ১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টায় ষোলশহর ২ নং গেইট এলাকায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভার পরিচালনাকারী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, লাখো নেতাকর্মী-সমর্থককে হামলা, মামলা, নির্যাতন করেও মিডনাইট সরকার বিএনপিকে স্তব্ধ করতে না পেরে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বের ইতিহাস মুছে দেওয়ার নোংরা খেলায় মেতেছে। করোনা মহামারীর এই দু:সময়ে জনগণের অসহায়ত্ব মোচনের দিকে নজর না দিয়ে লুটপাট আর টাকা পাচারে ব্যস্ত এই অবৈধ সরকার নিজেদের অপকর্ম আড়াল করে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুড়িয়ে রাখার জন্যই ৭১এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধার অবদান ও তাঁর মাজার নিয়ে হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র যুবদলের নেতাকর্মীদের নিয়ে যেকোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন।

সভায় আরো বক্তব্য রাখেন নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, নুর
আহম্মদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, মো: মুছা, মিয়া মো: হারুন, সাহাব উদ্দিন হাসান বাবু, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, মুজিবুর রহমান, পাঁচলাইশ থানার আহবায়ক মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, ইকবাল পারভেজ, আবদুল হামিদ পিন্টু, সেলিমউদ্দিন রাসেল, আবদুল্লাহ আল টিটু, তাজুল ইসলাম, হেলাল উদ্দিন, গুলজার হোসেন, মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গনি, শাহজালাল পলাশ, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মো: সাগীর, মো: আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, নুরুল আমিন, আসাদুজ্জামান রুবেল, ওমর ইমতিয়াজ টিটু, সহ সম্পাদক মন্ডলীর সদস্য মো: আতিকুর রহমান, মো: সাহেদুল ইসলাম, কামাল উদ্দিন, কমল জ্যোতি বড়ুয়া, মনোয়ার হোসেন মানিক, কামরুল ইসলাম, আবদুল আউয়াল টিপু, হাফেজ কামাল উদ্দিন, মেজবাহ উদ্দিন মিন্টু, হামিদুল হক, জাহাঙ্গীর আলম বাবু, আশরাফ উদ্দিন, মো: জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, ইব্রাহীম খান, ইলিয়াছ হাসান মঞ্জু, মো: ইউছুফ, আবুল কালাম, সদস্য লতিফুর বারী সুমন, হাবিব উল্লাহ চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, আজিজ চৌধুরী, আফসার উদ্দৌলা অপু, থানা যুগ্ম আহবায়ক শেখ রাসেল, শওকত খান রাজু, মঞ্জুর আলম মঞ্জু, ওয়ার্ড আহবায়ক বাদশা আলমগীর, মো: হাসান, মো: আলি, মো: শাহবাজ, জহিরুল ইসলাম, মো: জাবেদ প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দীপ্তি-শাহেদের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে র‌্যালী সহকারে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ষোলশহর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পন করা হয়।

Advertisement