দেশে আইনের শাসন-গণতন্ত্র-মানবাধিকার ও ভোটাধিকার নেইঃ ডা. শাহাদাত

283

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, ভোটাধিকার নেই। বিরোধী দলের নেতাকর্মীরা মামলা- হামলা নির্যাতনের শিকার হচ্ছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা জনগণের ভোট ডাকাতি করে জোর করে ক্ষমতায় বসে আছে। তারা মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র হরন করে বাংলাদেশকে আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এখানে কোথাও কোনো জবাবদিহিতা নেই। দেশের সবকিছু দলীয়করণ হয়ে গেছে। তারা যা খুশি তাই করে যাচ্ছে।

Advertisement

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, আগামীতে বাংলাদেশে আর কোন প্রতারণার নির্বাচন দেশের মানুষ মানবে না। একদলীয় শাসন জনগণ আর মানবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।

তিনি আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজিরা শেষে কোর্ট হিল চত্বরে বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মফিজুল হক ভুঁইয়া,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোঃ সিরাজ উল্লাহ, বিএনপি নেতা এডভোকেট তারেক আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন, আব্দুল হালিম স্বপন, আরিফ মেহেদি, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট নিজাম উদ্দিন, আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, মোঃ সালাউদ্দিন, মোঃ আলাউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement