করোনা সংক্রমণ যাতে আর বৃদ্ধি না পায় সে ব্যাপারে সচেতন থাকতে হবেঃ মেয়র

268

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা মহামারি আক্রান্ত্রের কবলে পড়ার পর পর্যটন এলাকাগুলো সরকারের পক্ষ থেকে বন্ধ ঘোষণার ফলে পতেঙ্গা সী-বীচ এলাকায় পর্যটকদের খাবারসহ অন্যান্য পসড়া সাজিয়ে যারা ব্যবসা করতো তাদের যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ করা সম্ভব নয়। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ার ফলে সরকার বিধি নিষেধ তুলে দেয়। কিন্তু ক্ষতির পরিমাণ যে অবস্থায় দাড়িয়েছে তা কোনভাবে পূরণ করা সম্ভব নয়। সে বিবেচনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সাহার্য্যের উদ্যোগ এখনো অব্যাহত রেখেছে।

Advertisement

মেয়র বলেন,করোনা সংক্রমণ আর যাতে বৃদ্ধি না পায় সে ব্যাপারে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি গতকাল করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্থ পতেঙ্গা সী-বিচ দোকান মালিকদের জন্য প্রধানমন্ত্রীর উপহার (নগদ অর্থ) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোঃ ওয়াহিদুল আলম মাষ্টারের সভাপত্বিতে এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর আলহাজ্ব ছালেহ্ আহম্মদ, আবদুস সালাম মাসুম, আবদুল মান্নান, মোর্শেদ আলী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, প্রকৌশলী সুদীপ বসাক, প্রকৌশলী আশিকুল ইসলাম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, রাজনীতিক অধ্যাপক মাসুম চৌধুরী, মোহাম্মদ আলী, মো. জাবেদ হোসেন ও ওয়াহিদুল আলম প্রমুখ।

Advertisement