চট্টগ্রামে শুরু হচ্ছে সোতোকান এডভান্স কারাতে ট্রেনিং ক্যাম্প

228

নগরীর পাহাড়তলী হাজী ক্যাম্পস্থ সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর উদ্যোগে ও ঝাউতলাস্থ ত্রিধারা ক্লাব এর ব্যাবস্থাপনায় আগামী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে সপ্তাহ ব্যাপী খুলশী থানার ঝাউতলা স্টেশন রোড সংলগ্ন ত্রিধারা ক্লাবে বিকাল ৪ ট থেকে ৫ টা পযর্ন্ত ‘সোতোকান এডভান্স কারাতে ট্রেনিং ক্যাম্প ২০২১’ শুরু হবে।

Advertisement

এতে আগ্রহী ৫ বছর থেকে ৩০ বছরের ছেলে মেয়েদের আগামী ১৩ অক্টোবরের মধ্যে এসকেএস এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান কাজল ( ০১৮১৯৭৪৮৪৮৩ ) এর সাথে যোগাযোগ করে নাম অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Advertisement