আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকীতে মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি

277

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চন্দনপুরাস্থ নিজ বাড়ি সংলগ্ন মরহুমের কবরস্থানে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ জেয়ারত করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দরা।

Advertisement

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শফর আলী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইসহাক, কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্রনাথ সেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, সাহেদ মুরাদ সাকু, কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, আবু শাঈদ মাহমুদ রণী, অধ্যাপক মোঃ মাসুম প্রমূখ।

পরে বীর মুক্তিযোদ্ধারা মরহুম আতাউর রহমান খান কায়সারের জ্যেষ্ঠ কন্যা বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Advertisement