কল্লোল সংঘ গ্রীন’র প্রথম বিভাগ দাবা লীগের সভাপতি মান্না, সম্পাদক তানভীর

420

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) তালিকাভূক্ত সংগঠন কল্লোল সংঘ গ্রীন’র এক সভা সংগঠনের কদমতলীস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Advertisement

কল্লোল সংঘ গ্রীন’র সভাপতি ও চসিক’র ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে এবং সিজেকেএস’র কাউন্সিলর আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংঘের কর্মকর্তা আলহাজ্ব জসিমুল হুদা, মোঃ নাহিদ, সোহেল আহমদ, রাসেল আরাফাত, বশির আহমদ রিপন, শেখ শওকত, সাজ্জাদ হোসেন জাফর, আবদুল মাজেদ সম্রাট প্রমূখ।

সভায় মুজিববর্ষ উপলক্ষে সিজেকেএস প্রথম বিভাগ দাবা লীগ-২০২১ এ অংশগ্রহনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে পরিবহন সংগঠক এম.এম মান্নান মান্নাকে সভাপতি, মোঃ নাসেরকে সহ-সভাপতি ও নুরুল হুদা তানভীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Advertisement