মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতবিনিময়সভা সফল করুন

351

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে মতবিনিময় সভা সফল করুন। আমরা শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম মহানগর বিএনপি’র মতবিনিময় সভা সম্পন্ন করতে চাই। অতীতেও আমরা শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করেছি। প্রশাসন এবারও আমাদের সহযোগিতা করবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সরকার জনগণের মত প্রকাশের সকল অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক সকল অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করেছে। তারা আবারও ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন অপকৌশল গ্রহণ করছে। কিন্তু এবার কোন অপকৌশলে কাজ হবে না। জনগণ এই সরকারের অপকৌশলের দাঁতভাঙ্গা জবাব দিবে।

Advertisement

তিনি আজ বুধবার (১৩ অক্টোবর) বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবন মাঠে আগামী শনিবার বিকালে অ্যাপোলো টাওয়ারের চতুর্থ তলায় টাইমস কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি’র সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময় সভার প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন,জনগণ এখন দিশেহারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগাম সরকার ধরে রাখতে পারে নাই। সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জনগণের সরকার না থাকার কারণে আজ দেশের এ অবস্থা। দায়বদ্ধতা হীন ভাবেই দেশ চলছে। দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়েছে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। এ থেকে উত্তরণের একটাই পথ একটি গণতান্ত্রিক সরকার। যতদিন পর্যন্ত দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না, দুর্নীতি বন্ধ হবে না।

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লেন, ‌নিত‌্য প্রয়োজনীয় দ্রব‌্য মূল‌্য আকাশচু‌ম্বি। প্রতি‌দিন লা‌ফি‌য়ে লা‌ফি‌য়ে বাড়‌ছে চাল,ডাল, তেল, পেয়াজ,আলু সহ নিত‌্য প্রয়োজনীয় সামগ্রীর মূল‌্য। সাধারন মানুষ আজ দি‌শেহারা। সরকার বাজার নিয়ন্ত্রনের ‌দি‌কে খেয়াল নেই। শুধু ক্ষমতায় টি‌কে থাক‌তে বি‌ভিন্ন কালা কানু‌নের মাধ‌্যমে বিএন‌পি, মি‌ডিয়া, আ‌লেম ওলামা, ছাত্র শিক্ষক সহ সকল প্রতিবা‌দী কন্ঠ‌কে স্তব্দ কর‌তে ব‌্যস্ত। মূলত সরকারী দ‌লের নেতাদের সি‌ন্ডে‌কে‌টের মাধ‌্যমে দে‌শের মানু‌ষের রক্ত চু‌ষে নি‌চ্ছে। উন্নয়‌নের না‌মে লুটপাট, নির্বাচ‌নের না‌মে ভোট ডাকা‌তি‌তে ব‌্যস্ত। প্রতিবাদ কর‌লেই চ‌লে মামলা, হামলা গুম, খুন, গুপ্তহত‌্যা। এসব ক‌রে আর বে‌শি দিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। দে‌শের জনগণ জে‌গে উঠ‌ছে, ক্ষমতা আর মসনদ তাসের ঘ‌রের মত উ‌ডে যা‌বে।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিএনপিসহ বিরোধীদলগুলো কার্যক্রম পরিচালনার জন্য কোনো স্পেস পাচ্ছে না। শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল একটি দুর্বিষহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সরকার গৃহবন্দি করে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সি‌. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আ‌জিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, শ‌ফিকুর রহমান স্বপন, ইয়া‌ছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দার মির্জা, আবুল মান্নান, আহবায়ক কমিটির সদস‌্য জয়নাল আ‌বে‌দিন জিয়া, হারুন জামান, মাহাবুব আলম, অধ‌্যাপক নরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফ‌য়েজ, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হা‌শেম, আ‌নোয়ার হো‌সেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, থানা বিএন‌পির সভাপ‌তি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশারফ হো‌মেন ডেপ‌টি, মো. সালাউদ্দীন মো. আজম, আবদুল্লাহ আল হারুন, মো. সেকান্দর, এম আই চৌধুরী মামুন, থানা বিএ‌নপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জা‌কির হো‌সেন, মাঈন উ‌দ্দিন চৌধুরী মাঈনু, শ‌রিফ উদ্দীন খান, আবদুল কা‌দের জ‌সিম, হাজী বাদশা মিয়া, ম‌নির আহমেদ চৌধুরী, জ‌সিম উ‌দ্দিন জিয়া, নূর হো‌সেন, জাহ‌াঙ্গীর আলম,ওয়ার্ড বিএনপি’র সভাপ‌তিদের মধ্য প্রস্তুত ছিলেন হাজী ইলিয়াছ, নবাব খান, কাজী শ‌ামছুল আলম, এস এম ম‌ফিজ উল্লাহ, র‌ফিক চৌধুরী, মনজুর আলম মনজু, ফারুক আহমদ, মোঃ আশ্রাফ হো‌সেন, আবদুল্লাহ আল স‌গির, হুমায়ুন ক‌বির সো‌হেল, মোঃ হারুন, হাজী আবুল বসর, এস এম ফ‌রিদু্ল আলম, মোঃ বেলাল, খাজা আলাউ‌দ্দিন, হাজী মহ‌সিন, সা‌য়েস্তা উল্লাহ, এফ এ সে‌লিস,ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম মু‌ন্সি, হাজী আবু ফ‌য়েজ, সৈয়দ আবু্ল বসর,হাজী মোঃ এমরান, মনজুর কাদের, না‌ছিম আহমদ, আ‌নোয়ার হো‌সেন আরজু, হাসান ওসমান, ‌ফিরোজ খান, মোঃ মনজু মিয়া, মোঃ সাইফুল, এস এম আজাদ, হাজী জা‌হেদ, মোঃ হাসান, আশ্রাফ খান, শ‌ফিউল্লাহ, নগর ছাত্রদ‌লের আহবায়ক সাইফুল ইসলাম ও সদস‌্য স‌চিব শ‌রিফুল ইসলাম তু‌হিন, তাঁ‌তি সভাপতি ম‌নিরুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ, মৎস্যজীবী দলের সভাপতি হাজী নুরুল হক, প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম হেদায়েতুল ইসলাম এর ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আ‌য়োজিত দোয়া মাহফিল চট্টগ্রাম মহানগর বিএনপি’র দলীয় কার্যালয় নাসিমন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এত আংশ গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন, সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান সহ নেতৃবৃন্দ। মরহুম হেদায়েতুল ইসলাম এর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন পার্টি অফিস জামে মসজিদের পেশ ইমাম কারী হাফেজ এহসানুল হক।

Advertisement