কদমতলী রেল গেটে শাটলের সঙ্গে সিএনজির ধাক্কা 

264

নগরের কদমতলী রেল গেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা ১৪০ নম্বর শাটল ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগেছে। তবে এতে কেউ হতাহত হননি।

Advertisement

সোমবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলী রেলক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ওসি নাজিম উদ্দিন। তিনি বলেন, একটি সিএনজি অটোরিকশা বিপরীত পাশ থেকে এসে রেলক্রসিংয়ে ঢুকে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা শাটল ট্রেনকে বিপরীত পাশ থেকে আসা সিএনজি অটোরিকশা ধাক্কা মারে। এতে সিএনজি উল্টে যায়। শাটল ট্রেনটি যথা সময়ে বটতলী স্টেশনে চলে আসে।

Advertisement