ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্দেশে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব। ওয়ার্ড সচিব সৌমেন ভট্টাচার্য্য এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ও পরিচালক ডাঃ আমেনা মোস্তফা, সহকারী মমতাজ বেগম, মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবলীগ নেতা জামালউদ্দিন মাসুম, সাবেক ছাত্রনেতা শফিউল আলম জনি, ছাত্রনেতা, আসিফুল হক সিফাত প্রমুখ।
উদ্বোধক বলেন, শিশুদের বাড়ন্ত অবস্থায় পুষ্টিকর খাদ্যের পাশাপাশি ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াতে হবে। রাষ্ট্রের আগামী প্রজন্মের প্রতি পিতা-মাতাকে অধিক সচেতন ও যত্নবান হতে হবে।

















