বিজয় দিবসে নগর ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

722

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

Advertisement

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর ওয়াসা মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিএনপির কার্যালয় নাসিমন ভবন এর সামনে পুলিশি বাধা অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

উক্ত বর্ণাঢ্য র‍্যালির নেতৃত্বে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পি, নুর নবী মহররম, নুর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন। আরও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য আবু কাউছার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, মাহমুদুল হাসান রাজু, আবু হাসনাত জুয়েল সহ বিভিন্ন থানা কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।

Advertisement