খালেদা জিয়া ও মীর হেলালের সুস্থতা কামনায় নগর ছাত্রদলের দোয়া মাহফিল

1140

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মীর হেলাল এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

Advertisement

আজ ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাদ মাগরিব চট্টগ্রাম নগরীর একটি মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও বিএনপির নির্যাতিত ও নিপীড়িত মানুষের সুস্থতা কামনা করা হয়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের জান্নাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পী, ফখরুল ইসলাম শাহীন, সদস্য আল মামুন সাদ্দাম ও মাহমুদুল হাসান রাজু সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।

Advertisement