‘এড. নুরুচ্ছফা তালুকদার একজন কর্মবীর ও নীতিবান ব্যক্তিত্ব’

676

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ’র পিতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেছেন, আইন পেশায় এড. নুরুচ্ছফা তালুকদার ছিলেন সৎ, ধার্মিক ও নীতিবান ব্যক্তিত্ব। কর্মের পাশাপাশি তিনি তাঁর নিজ জন্মস্থান রাঙ্গুনিয়া এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ ব্যাপক সমাজসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন।

Advertisement

তিনি আরো বলেন, ভোগ বিলাসের রাজনীতি পরিহার করে কাঁদা মাটির সাথে একাকার হয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন। কর্মের মাধ্যমে যে কোনো মানুষকে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা যোগাতেন।

তিনি আরো বলেন দেশের মহান মুক্তিযুদ্ধে এই কর্মবীর মুক্তিযোদ্ধাদের পাশে থেকে সহায়তা করেছেন।

প্রধান বক্তার বক্তব্যে চবি’র কলা ও মানববিদ্যা অনুষদের প্রাক্তন ডিন ড. সেকান্দর চৌধুরী বলেন ইতিহাসের একজন কালজয়ী ব্যক্তিত্ব নুরুচ্ছফা তালুকদার। দেশের দুঃসময় ও দুর্যোগে তিনি নিরবে কাজ করেছেন। আইন পেশায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের সহায়তা দেন। তাঁর মতো প্রবাদ পুরুষ এ সমাজে বিরল।

তিনি বলেন এড. নুরুচ্ছফা তালুকদারের আদর্শ বাস্তবায়িত করতে পারলে শেখ হাসিনার উন্নয়নমুখী বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

এড. নুরুচ্ছফা তালুকদার স্মরণসভা কমিটি ও বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির যৌথ আয়োজনে অধ্যক্ষ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সদস্য সচিব যুবলীগ নেতা সুমন দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রণবরাজ বড়ুয়া।

স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কোষাধ্যক্ষ অধ্যক্ষ ড. মো: সানাউল্লাহ, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, সাংবাদিক সুজিত কুমার দাশ, গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মুক্তিযোদ্ধা মো: মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দীন আহমেদ, সাংবাদিক আলী আহমেদ শাহিন, আলহাজ্ব ওসমান গণি।

সভায় বক্তব্য রাখেন কবি তরনি কুমার সেন, হাজী ইউনুস সওদাগর, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, এড. নিখিল কুমার নাথ, এড. টিপু শীল জয়দেব, শ্যামল চৌধুরী, রাধা দেবী (টুনটু মুন), পারভিন আক্তার চৌধুরী, রোজী চৌধুরী, লায়ন ইয়াসমিন কবির, সাংবাদিক হারুন রশিদ, সাংবাদিক আসিফ ইকবাল, রিমন মুহুরী, কবি সজল দাশ, হারুন রশিদ, সাবিহা সুলতানা রক্সি, প্রিয়াংকা মন্ডল, মো: তিতাস, সমীরন পাল প্রমুখ।

Advertisement