চট্টগ্রামের ৪ উপজেলায় ম্যারিকোর পণ্য বিতরণ করবে এলবিয়ন

484

চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালি, পটিয়া ও বোয়ালখালী উপজেলায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পণ্য বিতরণ করবে এলবিয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এলবিয়ন ডিস্ট্রিবিউশন। ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রমের যাত্রা শুরুর উপলক্ষে শনিবার (১৯ ফেব্রুয়ারী) চট্টগ্রামে এলবিয়ন গ্রুপের কর্পোরেট অফিসে পক্ষদ্বয়ের মধ্যে পরিবেশক চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন এলবিয়ন গ্রুপের পক্ষে চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত ও ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাহার উদ্দিন সাকিব এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পক্ষে পূর্বাঞ্চলের রিজিওনাল হেড তাইফুর ফেরদৌস ও এরিয়া সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম।

প্রসঙ্গত, এলবিয়ন গ্রুপ জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদনে অত্যন্ত সফল, জনপ্রিয় ও স্বনামধন্য একটি শিল্পগ্রুপ। ঔষধের গুনগত মানের জন্য আইএসও ২০০১ ও ২০১৫ সনদও অর্জন করেছে এলবিয়ন গ্রুপ। বিগত কয়েক বছর ধরে ১২-১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে তারা। এলবিয়ন গ্রুপ ২০২০ সালে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর সাথে বিপণন চুক্তির মাধ্যমে ডিস্ট্রিবিউশন ব্যবসার যাত্রা শুরু করে।

অন্যদিকে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি। ভারতের মুম্বাইতে প্রতিষ্ঠানটির সদর দপ্তর। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩ এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং সৌন্দর্য ও সুস্বাস্থ্য খাতের পণ্য সমাহার সমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাস্যুট এডভান্সড ক্রমবর্ধমান একটি শক্তিশালী ভোক্তাশ্রেণীকে সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ড এর মধ্যে স্থান করে নিয়েছে। মেইড ইন বাংলাদেশ-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে, ম্যারিকোর ৯৯ শতাংশ পণ্যই বাংলাদেশে উৎপাদিত হয় এবং এসব পণ্য ইন্ডিয়া, মধ্যপ্রাচ্য ও নেপালে রপ্তানি করা হয়। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি।

Advertisement