২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯, শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ

380

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

এর আগেরদিন রবিবার করোনায় ২১ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় করোনায় মৃত্যু আজ অনেকটা কমেছে।

একই সময়ে ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৭৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন।

নতুন মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১০ বছরের কম বয়সী একজন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন ও চট্টগ্রাম বিভাগের ছয়জন রয়েছেন।

Advertisement