ভাষা শহীদদের প্রতি নাগরিক উদ্যোগ’র শ্রদ্ধা নিবেদন

743

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগ এর নেতৃবৃন্দ। গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement

এসময় নেতৃবৃন্দ বলেন ১৯৫২’র একুশে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্রসমাজ বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। ভাষা শহীদদের রক্তস্রোতের সাথে মিশে আছে বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলা ভাষার জন্য আত্মত্যাগের দিনটির স্বীকৃতি তাই এখন বিশ্বজুড়ে। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিবছর সারা বিশ্বে পালন করা হয়।

নেতৃবৃন্দ বলেন, অনেক ক্ষেত্রেই ইংরেজির ব্যবহার বাংলা ভাষার মর্যাদা নষ্ট করে দিচ্ছে। তাই সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের উপর গুরুত্বারোপ করেন তারা।

শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব হাজী মো. হোসেন, মোরশেদ আলম, মো. শাহজামাল প্রমূখ।

Advertisement