ইনটেনসিভ কেয়ার ডায়াগনস্টিক এবং কনসালটেন্ট চেম্বার এর শুভ উদ্বোধন

841

সর্বদা আধুনিক ল্যাব ও অভিজ্ঞ টেকনিশিয়ান এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে আজ শুক্রবার চট্টগ্রাম টেকনিক্যাল মোড়ে যাত্রা শুরু করলো ইনটেনসিভ কেয়ার ডায়াগনস্টিক এবং কনসালটেন্ট চেম্বার।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক রিজোয়ান রেহান, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. সাহেদ উদ্দিন আহমেদ প্রমুখ।

ডাঃ বিদ্যুৎ বড়ুয়া বলেন, চিকিৎসকদের সুব্যবহার খুব জরুরী। মানুষের সাথে সুন্দর ব্যবহার করলে মানুষ ডাক্তারের প্রতি সুন্দর মনোভাব তৈরী হয়। বিজনেস তখনই সফল হয় যখন একটা রোগী বার বার আসবে এবং তার পরিবার পরিজন নিয়ে আসবে। তরুণদের সাথে আমার থাকতে ভালো লাগে তাই আমিও এখানে চেম্বার করব।

অধ্যাপক রিজোয়ান রেহান বলেন, মেডিকেল ব্যবস্তাকে মানুষের নাগালে পৌঁছেদিতে এমন উদ্যেক্তাদের এগিয়ে আসা খুব জরুরী। এসকল উদ্যোগ দেশের স্বাস্থ্য ব্যবস্তা আরো সহজলভ্য হচ্ছে। এমন উদ্যোগকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই।

ইনটেনসিভ কেয়ার ডায়াগনস্টিক এবং কনসালটেন্ট চেম্বার এর সেবা সমূহ ডিজিটাল এক্স-রে, বহনযোগ্য ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি,আল্টাসনোগ্রাফি,ইসিজি, কালার ডপলার, প্যাথলজি, বায়োকেমিষ্টি, হরমোন এবং মাইক্রোবাইলোজি।

Advertisement