চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খানের মা মোছাম্মৎ কুলসুমা বেগম সোমবার (৭ মার্চ) সকাল ৮ টায় বোয়ালখালীর গ্রামের বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
সোমবার বাদে আসর বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী নেয়ামত ফকির জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে মোস্তাক খানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

















