শাহ আমানত বিমানবন্দরে ৫২ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

433

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি স্বর্ণের বার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেটসহ মো. আরমান উদ্দিন নামের একজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। ওই ব্যক্তি শারজাহ থেকে এসেছিলেন।

Advertisement

সোমবার (৭ মার্চ) ‘বিএস ৩৪৬’ ফ্লাইটের যাত্রী আরমান গ্রিন চ্যানেল অতিক্রমের পর কাস্টমস গোয়েন্দাদের সন্দেহ হলে দেহ তার তল্লাশি করা হয়। এ সময় তার কাছে অবৈধ কিছু পাওয়া যায়নি। পরে তার ব্যাগেজ কায়িক পরীক্ষা করলে পলিথিন ব্যাগের ভেতর ৭ পিস স্বর্ণের বার এবং ১ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সুলতান মাহামুদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তারের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় শারজাহ থেকে আসা যাত্রীকে আটক করা হয়। এ সময় তার কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement