চাঁদগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম রুবেলের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চাঁদগাঁও থানা ও ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলটি নগরীর পুরাতন চাঁদগাঁও থানা এলাকা থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চাঁদগাঁও ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুর রহমান তৈয়বের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন চাঁদগাঁও থানা যুবদলের সদস্য মোহাম্মদ সাজ্জাদ চৌধুরী, টিপু সুলতান, ওয়ার্ড যুবদলের সদস্য মহিউদ্দিন, মোঃ সাইফুল, মোঃ সাদ্দাম, চাঁদগাঁও থানা ছাত্রদল নেতা মোঃ ইফাদ আহমেদ রাসেল,জামশেদ, মনির,আদনান চৌধুরী ,কায়ছার, আশরাফুল প্রমুখ।
এসময় বক্তরা দাবী জানান, অনতিবিলম্বে খোরশেদ আলম রুবেল সহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে। সেইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য দাবী জানানো হয় সরকারের কাছে।
গত ৯ মার্চ চাঁদগাঁও থানার একটি বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পণ করলে, আদালত রুবেলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

















