হালিশহরে ধর্ষণের পর পঞ্চম শ্রেণির ছাত্রীকে হত্যা

673

নগরীর হালিশহর থানার আলী শাহ মাজার সংলগ্ন ভাড়া বাসা থেকে এক কিশোরীর (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রবিবার (১৩ মার্চ) রাতে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন।

তিনি বলেন, ‘নিহত কিশোরী পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত কিশোরীটি। রবিবার (১৩ মার্চ) সকালে সে প্রাইভেট পড়ে বাসায় এসেছিল। বেলা ১০টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বাসায় কেউ ছিল না। রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা বাসায় এসে কিশোরীকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পাশের এক ভাড়াটিয়ার রুমে মেয়েটির নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘পাশের যে রুম থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে ৩৫ বছর বয়সী এক যুবক ভাড়া থাকত। ঘটনার পরে থেকে সে পলাতক। ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পরে হত্যা করেছে সে। এরপর ঘাতক মেয়েটির লাশ রেখে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Advertisement