জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ সন্দ্বীপ আওয়ামী ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম মর্ডান স্কুল, হালিশহর এর অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠান উৎযাপন করা হয়।
রেজাউল করিম কাজলের উপস্থাপনায় সভাপতিত্ব করেন ঢাকা তিতুমীর কলেজের সাবেক ছাত্রলীগ নেতা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মাহমুদুর রহমান মান্না। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ উদ্দিন বাদল, সন্দ্বীপ পৌরসভার সাবেক কাউন্সিলর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুব সংগঠক সালাউদ্দীন, মজিবুল মাওলা রনি, আবুল কালাম আজাদ, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাহবুবুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক হোসেন আল জাহিদ সুমন, সন্দ্বীপ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সারিকাইত ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কানু শাহ , সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রকি, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ও একুশে ক্লাব হালিশহর এর সাবেক সভাপতি আব্দুল হান্নান, সন্দ্বীপ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক সৈনিক লীগ নেতা মোঃ রাহাদুল ইসলাম রিয়াদ প্রমুখ।

















