মহসিন কলেজে ছাত্রলীগের মারামারি, আহত ২

500

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আনোয়ার পলাশ ও তাসিম সোহেল নামে দু’জন আহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের বিজ্ঞান ভবন মিলনায়তনে এই ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞান ভবন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শেষ দিকে ছাত্রলীগের যুগ্ম–আহ্বায়ক মায়মুনের নেতৃত্বে মিছিল নিয়ে একটি পক্ষ অনুষ্ঠানস্থলে যায়। এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আহ্বায়কের পক্ষের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এরপর সেটি মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে তা মিলনায়তনের বাইরে ছড়িয়ে পড়ে।

গুরুতর আহত আনোয়ার পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তাসিম সোহেল নামের অপর ছাত্রলীগকর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয় পুলিশ। দুই পক্ষের মারামারিতে একজন আহত হয়েছেন। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement