পবিত্র রমজান মাস উপলক্ষে রাস্তায় যানজট সৃষ্টি করে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রয়ে বিধিনিষেধ জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (২ এপ্রিল) রাতে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহদত হুসেন রাসেল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে রমজানে স্বতঃস্ফূর্তভাবে মুসলমানরা যাতে দৈনন্দিন কাজকর্ম নির্বিঘ্ন নিরুপদ্রবভাবে পালন করতে পারেন এজন্য নগরবাসী মোটরযান ও অযান্ত্রিক চলাচল মাধ্যমে নিরাপদে যাতায়াত করতে এবং পথচারীরা অবাধে গমনাগমন করতে চায়। এজন্য সংশ্লিষ্ট সবাইকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সব ধরণের ফুটপাত ও বিভিন্ন স্থাপনার সামনে ইফতার সামগ্রী তৈরি, ক্রয় ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে ।
Advertisement

















