কোতোয়ালী থানা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।
শনিবার (১৬ এপ্রিল) বিকালে কোতোয়ালী থানা ছাত্রদলের নব নির্বাচিত আহ্বায়ক ইয়াকুব আলী জুয়েল ও সদস্য সচিব সুলতান আজিজুল হক সানীর নেতৃত্বে মিছিলটি নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বি.আর.টি বাস স্টেশন, জুবিলী রোড, নুর আহম্মদ সড়ক হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ কোতোয়ালী থানা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের টিম প্রধান কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে কোতোয়ালি থানা ছাত্রদল নতুন উদ্যমে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে। শিক্ষা প্রতিষ্টানে ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন মুন্না, মহিউদ্দিন মারুফ, আরশে আজিম আরিফ, মো. হানিফ, আজাদ কবির, সাজু দাস, সোহেল রানা, মো. রিদওয়ান, ইফতেখার করিম, মেহেদি হাসান দিপু, সদস্য আয়মান আহমেদ আলভী, শাহ মো. ফয়সাল, এস এম রিদওয়ান, ফারিফ খান, মো. রাকিব, মোজাম্মেল হক ইয়ামিন, নেওয়াজ শরীফ, মো. টিপু, তানজিমুল ইসলাম চৌধুরী, মো. রকি, মো. সাজি, মিঠুন দাশ, মো. রাকিব, মো. আরাফাত, সাইদুল আলম সাইমন, মো. ইফতেখার, মো. আরাফাত, মো. ইমন, মো. পারভেজ, মো. নিজাম প্রমুখ।

















