ঈদ আনন্দ ছড়িয়ে দিতে রোটারি ক্লাব অব চিটাগাং সিটি ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ফিরোজশাহ কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে রোটারি লিটারেসি স্কুলের সুবিধা বঞ্চিত ও অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে।
দীর্ঘ ৭ বছর ধরে পরিচালিত এই স্কুলে বর্তমানে ৪০ জন শিশু পড়ছে। রোটারি ক্লাব অব চিটাগাং সিটি প্রতি বছরের ন্যায় এই বছরও তাদের স্কুল ব্যাগ, খাতা কলম, স্কুল ড্রেস ও ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।
শনিবার (১৬ এপ্রিল) উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী এবং বিশেষ অতিথি জেলা গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান। তারা কোমলমতি বাচ্চাদের দেখে উচ্ছাস প্রকাশ করে এবং তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান এবং যেকোন ধরনের সহযোগিতা প্রয়োজন তারা সম্পৃক্ত থাকার আশ্বাস দিয়েছেন তাদের বক্তব্যে।
ক্লাব সভাপতি রোঃ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এসিস্ট্যান্ট গভর্নর ছাইফুল হুদা ছিদ্দিকী, ক্লাব ফার্স্ট লেডি সাবিনা ইয়াসমিন, সিপি এড. উত্তম কুমার দত্ত, পিপি লিয়াকত আলী চৌধুরী, পিপি কামরুল মোর্শেদ তমাল, আইপিপি মোহাম্মদ শাহজাহান, ভিপি মোঃ শরীফুর রহমান, পিই মৃনাল কান্তি দত্ত, সেক্রেটারি দেবাশীষ বড়ুয়া, ক্লাব ডিরেক্টর ও প্রোজেক্ট চেয়ারম্যান বেগম কামরুন নাহার, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রাশেদা রহমান, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক এবং স্কুলের সভাপতি ইলিয়াস খান, প্রধান শিক্ষক মোঃ শামীম, সিনিয়র শিক্ষিকা রাহেলা বেগম, শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
পরে ছাত্র ছাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী, শিক্ষা সামগ্রী ও ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

















