আদর্শে বঙ্গবন্ধু চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সিটিসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সংগঠক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহদাত এর সঞ্চালনায় এক দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শাহেদ মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিয়াদুল করিব রিয়াদ।
এতে আরো উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ শাহাদাত হোসেন, মোঃ আরফিন, মোঃ রুবায়েত, মোঃ কামরুল, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা, মোঃ সাইফুল, মোঃ আশরাফ, মোঃ কামাল ভূইয়া, মোঃ জয়নাল আবেদিন, মোঃ জুনায়েত, চট্টগ্রাম আইন কলেজে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, আতাউর রহমান, চিটাগং পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে ছাত্রলীগ নেতা মোঃ সাজ্জাদ, মোঃ রাকিব, মো,আলাউদ্দীন, মোঃ রাসেল আনোয়ার, সিটিসি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ শিবলু, মোঃ রাসেল, রানা দাশ, মোঃ কামরুল মজুমদার, মোঃ রাফি, শ্যামলি পলিটেকনিক কলেজ ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান,মোঃ মুফিজুর রহমান, মোঃ কামাল উদ্দিন, মোঃ সোহেল তানভির, মোঃ আকাশ প্রমুখ।
















