পথচারীদের ইফতার বিতরণ করল ‘সেইভ দ্যা হাঙ্গার পিপল’

553

নগরীর এমএ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে সেইভ দ্যা হাঙ্গার পিপল (এসএইপি) এর উদ্যাগে শুক্রবার (২৯ এপ্রিল) ২০০ জন পথচারীদের রান্না করা খাবার বিতরণ করা হয়।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, মোঃ সোহেল হক, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান চৌধুরী, সাহেদ হোসেন হিরা, দিদারুল আলম সাগর, আকিব প্রমুখ।

নাছির বলেন, এই কঠিন পরিস্থিতিতেও আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর সৈনিকেরা মাঠে থেকে করোনা আক্রান্ত ও সাধারণ মানুষের সেবা দিয়ে গেছে। রাজনৈতিক কর্মীদের একটাই লক্ষ্য হওয়া উচিত তা হচ্ছে দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। সরকার একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি প্রতিবেশি, নিকটজন ও আর্থিক অসচ্ছল ব্যক্তিদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাইকে আহ্বান জানান।

Advertisement