চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে এক বিবৃতিতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
বিবৃতিতে তিঁনি বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনার কারণে প্রায় দুই বছর ঈদ অনেকটা ঘরে অবস্থান করেই উদযাপন করতে হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠে আবারো পূর্বের ন্যায় ঈদ উদযাপনে সুযোগ পাচ্ছি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শোকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিঁনি সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেন এবং দেশবাসীকে ভ্যাকসিন গ্রহণে সুযোগ করে দিয়েছেন।
তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান। সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। তিঁনি সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য পরম করুনাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

















