চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে দেশে আজ এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। এই সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। বর্তমানে নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। কোথাও কোনো জবাবদিহিতা ও কার্যকর পদক্ষেপ নেই। চরম দুর্নীতির প্রভাব বাজারে গিয়ে পড়ছে। লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় জনগণকে তার মাশুল দিতে হচ্ছে। এখন আবার নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা করছে সরকার।
তিনি তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করে সরকারের এসব অপকর্মের জবাব দিতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি রবিবার (২২ মে) বিকালে চাক্তাই ড্রাম পট্টি এলাকায় সাংগঠনিক পুনর্গঠন টিমের অধীনে ৩৫ নং বক্সির হাট ওয়ার্ড় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন।
সাংগঠনিক টিমের আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন জনগণের ভোটে। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসায় এই সরকার মিথ্যা সাজা দিয়ে তাকে গৃহবন্দি করে রেখেছে। বিএনপি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আর আওয়ামীলীগ জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। কারণ তাদের ভোটের প্রয়োজন হয়না। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তাহলে দেশের জনগণ আর কোনো দিন ভোট দিতে পারবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই জনগণ ভোট দিতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টিমের সদস্য মো. শাহ আলম, টিমের সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী নুরুল আকতার, জসিম উদ্দীন মিন্টু, একেএম পেয়ারু, ওয়ার্ড় বিএনপির সভাপতি এস এম মুফিজ উল্লাহ, বিএনপি নেতা ইউছুপ খান, সাইফুল ইসলাম সেলিম, নুর হোসেন নুরু, আবুল কালাম, মো. সেকান্দর, নুরুল আলম মজনু, শাহজান সর্দার, শমসের আলী, নুরুল আবছার, নাছির উদ্দীন, আনিসুর রহমান, নবী হোসেন, আমিনুল হক সাজু, দিদারুল আলম দিদার, শামসুল আলম শামসু, মো. বেলাল, আনোয়ারুল ইসলাম খোকন, হাবিবুর রহমান, এন মো. রিমন, আকাশ, মনছুর, আবু কালাম প্রমুখ।

















