সিআরবিতে রেলিং ভেঙ্গে নীচে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক

317

নগরীর টাইগার পাসের সিআরবি সংলগ্ন মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়কে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উপরের সড়কের রেলিং ভেঙ্গে নিচের সড়কে পড়ে গেছে।

Advertisement

আজ শুক্রবার (২৭ মে) ভোর সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। ট্রাকটি মুন্সিগঞ্জ থেকে আলু নিয়ে নগরীর রেয়াজউদ্দিন বাজারের দিকে যাচ্ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রাকের আলুর বস্তাগুলো মিনিট্রাকে করে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে এবং ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় আড়তদার।

Advertisement