যুবলীগ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে বলে অভিমত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদ্য সাবেক যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক সুমন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক আজ শনিবার (৪ জুন ২০২২ইং) বিকেল সাড়ে তিনটায় নগরীর পুরাতন রেলষ্টেশন চত্বরে চট্টলার যুব সমাজ এর উদ্যোগে বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মত প্রকাশ করেন সুমন।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে এক অপার বিস্ময়। এক সময় যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করা হতো সে বাংলাদেশ আজ পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপ পৃথিবীর উন্নত দেশগুলোতে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সর্বশেষ নির্দিষ্ট সময়ের আগে পদ্মাসেতুর নির্মাণ কাজ সম্পন্ন এবং সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা করায় ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধী চক্র। তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার চক্রান্তে মেতে উঠেছে। তারা যেকোন মূল্যে ক্ষমতায় বসার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশব্যাপী যে অভুতপূর্ব উন্নয়ন সে উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করতে চায়। তাইতো স্বাধীনতা বিরোধী চক্রটি প্রকাশ্য দিবালোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে ও তারঁ বিরুদ্ধে অশালীন কটুক্তি করে। কিন্তু তারা জানে না শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মীরা তাদের সে ষড়যন্ত্র কোনদিনও সফল হতে দিবে না। আজ তারই সুযোগ্য সন্তান কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর দিকনির্দেশনায় রাজপথে নেমেছে সারাদেশের যুবসমাজ।
এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য উত্তরসূরী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্দেশনা এবং সাবেক যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক সুমন এর নেতৃত্বে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে চট্টলার যুব সমাজ। তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে চায়। আর এ ভ্যানগার্ডের সেনাপতি হিসেবে রাজপথে সদা সর্বদা উপস্থিত থেকে সকল অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ করে গড়ে তুলবে সদ্য বিদায়ী নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সুমন।
তিনি যুবলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল অশুভ শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান।
এর আগে দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে যুবলীগের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা এ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, আবসার উদ্দীন, শাহীন সরওয়ার, এনামুল হক মিলন, সমীর মহাজন লিটন, রাজীব হাসান রাজন, আব্দুর রহিম জিল্লু, আশিকুন্নবী চৌধুরী, আফগানী বাবু, মো. ওয়াসিম, শাহনেওয়াজ রাজীব, মো. লোকমান, এজেএম মহিউদ্দিন রনি, কপিল উদ্দিন, নিজাম কাদের, মো. নাসির উদ্দীন, রফিকুল মান্নান জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমতিয়াজ তুষারসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
পুরাতন রেলষ্টেশন চত্বরে বিশাল সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নিউ মাকের্ট, কোতোয়ালী হয়ে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সকল ষড়যন্ত্রের ইন্ধনদাতা তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
















