বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আকবরশাহ থানা জাসাসের উদ্যোগে রবিবার (৫ জুন) বাদে আসর সিটি গেইট সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জামে মসজিদের ঈমাম মাওলানা মো. নাজিম উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক শেখ জামিল হোসেন, আকবরশাহ থানা জাসাসের সভাপতি আবদুল হান্নান শিবলী, সাধারণ সম্পাদক মো. রিপন ভান্ডারী, মহানগর জাসাস নেতা মো. জহির হোসেন, বিএনপি নেতা মো. ইস্কান্দার, থানা জাসাস নেতা মো. রুবেল, ইমরান হোসেন, আবুল কাশেম, মো. লিটন, ওয়ার্ড় জাসাস নেতা মো. আলী, মো. শাহেদ, ইকবাল হোসেন, কামাল উদ্দিন, নাছির উদ্দিন, নুরু মেম্বার, মো. মাসুদ প্রমূখ।
















