চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী আজকে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এদেশের সরকার পরিবর্তন এখন জনগণের গণ দাবী। আ.লীগের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তিনি এসময় সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নতুন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দিন যাতে সকলে ভোট দিতে পারে। হারানো গণতন্ত্র পুন:রূদ্ধারে গ্রহযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই।
তিনি আজ ১৪ জুন (মঙ্গলবার) সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে বাদ আসর, ডিটি রোডস্থ ভেলুয়ার দীঘি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা মোহাম্মদ আলাউদ্দিন, নগর যুবদলের সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন, নগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগীর, সহ সম্পাদক মিজানুর রহমান বাবুল, মোঃ ইউসুফ, পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক মোঃ কুতুব উদ্দিন, সদস্য সচিব শওকত খাঁন রাজু, আব্দুল করিম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুছ মুন্না, দেলোয়ার হোসেন ফরহাদ, মোমেন চোধুরী, মোঃ মিল্টন, আনোয়ার হোসেন, শামসুল হক রানা মির্জা, ওয়ার্ড যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির, রাসেল খান, হারুন বেগ, সাজ্জাদ হোসেন ইভান, জামশেদ আলম, শামসুল হক রানা মির্জা, দিদারুল আলম, মোঃ দেলোয়ার হোসেন, জালাল আহমেদ বিনু, নুর আলম, সবুজ রহমান, এনাম উল্লাহ্, আরফিন শুভ, মোহাম্মদ আসিফসহ প্রমুখ নেতৃবৃন্দ।
হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে মুক্তি ও দেশ জাতি মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।















