কে এম এজেন্সী ও মেসার্স বাকলিয়া কনস্ট্রাকশনের পৃষ্ঠপোষকতায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ২য় বারের মতো আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রতিনিধি সভা এম এ আজিজ স্টেডিয়াম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব ইয়াছির আরাফাতের সভাপতিত্বে ও সমন্বয়কারী মোশারফ হোসেন লিটনের সন্ঞ্চালায়নে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর লায়ন এম এ মুছা বাবলু, এস এম ইকবাল মোর্শেদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মহসিন সাজু,আমির হোসেন মানিক, আলাউদ্দিন ভূঁইয়া, রিজভী হাসান সানি, সায়মন আহমেদ শাহেদ, মোঃ ইসমাইল, মিনহাজ মাসুম সাঈদ মুরাদ, মাকসুদ, সজীব, নুরুউদ্দিন, ইমন, শহিদ, আলামিন, মান্না সহ অংশগ্রহন কারী দলের প্রতিধিনিগণ।
এবারের টুর্নামেন্টে নক আউট পদ্ধতিতে মোট ১৬ টি দল অংশগ্রহন করবে ৮ টি গ্রুপে দেশী-বিদেশী জাতীয় দলের খেলোয়াড়রা অংশগ্রহন করবে। চ্যাম্পিয়ান দলকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা সহ ট্রফি এবং ,রানার্স আপ দলকে নগদ ৮০ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে।

















