বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

236

কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।

Advertisement

আজ রবিবার সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে। তারা জান-মালের ক্ষতি করবে। এটা করতে দেব না। তারা রোজ মিটিং করছে। এতে বাধা দেব না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে, নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে।

Advertisement