পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

273

জ্বালানী তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমকে বর্বরোচিত হত্যার প্রতিবাদে ৩০ পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল রবিবার (২৮আগষ্ট) বিকালে নগরীর কামাল গেইট থেকে শুরু হয়ে দারোগার হাট রোড়, মাঝিরঘাট, ষ্ট্যান রোড় হয়ে পুরাতন কাষ্টম রোড়ে গিয়ে সমাবেশের মাধ্যামে শেষ হয়।

Advertisement

ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মশিউল আলম স্বপনের সভাপতিত্বে ও সদরঘাট থানা যুবদলের সদস্য সচিব মো. রাশেদ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদরঘাট থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন। আরো বক্তব্য রাখেন সদরঘাট থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনি. সহ সভাপতি খোরশেদ আলম,চ.বি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান শপথ, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাউসার হোসেন বাবু,আজিজুল হক বাদল,তসলিম হোসেন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বডুয়া, শ্রমিক দল নেতা মো. আকতার,সদরঘাট থানা যুবদলের নেতা মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল, মুকুট ইসলাম, মোঃ মুরাদ হোসেন, ওয়ার্ড যুবদল আহবায়ক মো. লিটন, যুবদল নেতা সাজ্জাদ হোসেন সাজু, মোঃ মুরাদ, মোঃ সাজু, থানা ছাত্রদলের সদস্য সচিব মো. রাব্বি, সিনি. সদস্য ইরকান প্রমূখ।

Advertisement