একটি মাদক মামলায় মোহাম্মদ জিয়ার সাজা হয়েছিল ৬ মাসের। তিনি ওই সাজা এড়াতে আত্মগোপন ছিলেন ৮ বছর ধরে। অবশেষে তাকে গ্রেফতার করলো চট্টগ্রাম নগরের আকবরশাহ্ থানা পুলিশ।
Advertisement
থানার এক ক্ষুদ্রে বার্তায় জানায়, ২২ সেপ্টেম্বর গভীর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার সুধারাম থানার মাদক মামলায় অভিযুক্ত ছিলেন মোঃ জিয়া। ২০১৫ সালের ১৪ জানুয়ারি তাকে আদালত ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়। তারপর থেকে পলাতক ছিল মোহাম্মদ জিয়া।
Advertisement

















