চট্টগ্রাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল পাদপীঠঃ চসিক মেয়র

201

সনাতন ধর্মাবলম্বীদের দূর্গোৎসবের মহানবমীতে আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

Advertisement

পরিদর্শনকালে তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব সাবর্জনীন একটি উৎসব। আবহমান কাল থেকে একের উৎসবে অন্যের অংশগ্রহণ ও উপস্থিতি বাঙ্গালী সমাজের চিরায়িত ঐতিহ্য। এই ঐতিহ্য বাঙ্গালীর অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত। এখানে রয়েছে হাজার বছরের ধর্মীয় সম্প্রীতির ইতিহাস। আমাদেরকে সম্প্রীতির এই ঐতিহ্য বজায় রাখতে হবে বলে তিনি উল্লেখ করে বলেন চট্টগ্রাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল পাদপীঠ। আমাদের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা ও সমাজের বিশৃঙ্খলা দুর করতে হবে।নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি একথাগুলো বলেন।

মেয়র আরো বলেন, শারদীয় দূর্গা উৎসব বাঙালি সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে সবার মাঝে আনন্দ বয়ে আনতে পারে সে লক্ষ্যে সবাইকে আন্তরিক হতে হবে। তিনি বলেন, কোন প্রতিবন্ধকতা ছাড়াই সারা দেশে শান্তি, সম্প্রীতি ও যথাযথভাবে উৎসব মুখর পরিবেশে আজ দূর্গোৎসব পালিত হচ্ছে। এটি অসাম্প্রদায়িক বাংলাদেশেরই প্রতিচ্ছবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধরণের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলেন, সেই পরিবেশই সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

পরিদর্শনকালে মেয়র পূজার্থী ও দর্শনার্থীদের সাথে কুশোল বিনিময় করেন। জেএমসেন হলে মহানগর পূজা উদযাপন কমিটি আয়োজিত, চসিক কুসুম কুমারী স্কুলে চসিক পূজা উদযাপন পরিষদ পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-জেএমসেন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, লায়ন আশীষ ভট্টাচার্য্য, হিল্লোস সেন উজ্জ্বল, অরবিন্দ পাল অরুন, এড. চন্দন তালুকদার, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, হাসান মুরাদ বিপ্লব, সুমন দেবনাথ, লায়ন দুলাল চন্দ্র দে, লায়ন দিলীপ, সুজিত দাশ, বিপ্লস সেন, নান্টু চৌধুরী, কুসুম কুমারী পূজা মণ্ডপে শৈবাল দাশ সুমন, বিপ্লব কুমার চৌধুরী, রতন চৌধরী, মুজিবুর রহমান, রমা দাশ প্রমুখ।

Advertisement