আল হারামাইন হজ কাফেলার কার্যালয় উদ্বোধন

257

নগরীর মুরাদপুরস্থ নুর মোহাম্মদ মার্কেটে আল হারামাইন হজ কাফেলার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কার্যালয় উদ্বোধন করেছেন।

Advertisement

উদ্বোধন উপলক্ষে কাফেলা কার্যালয়ে খতমে বোখারী শরীফের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. ইদ্রিছ আল কাদেরীর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলমের সঞ্চালনায় বোখারী শরীফে মৌলানা সলোমান আনছারী, মৌলান আনিসুজ্জামান, মৌলানা মমতাজুল হক আনছারী, অধ্যক্ষ বদিউল আলম রিজভী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ আবদুল আওয়াল, অধ্যক্ষ আবুল কালাম আমিরী, উপাধ্যক্ষ আবদুল আজিজ রজভী, মৌলানা ইউনুস তৈয়বী, মো. আবুল হাসনাত আল কাদেরী, অধ্যক্ষ জসিম তৈয়বী, মৌলানা আবদুল গফুর মান,মো রেজাউল আলম রণি,মো. সিরাজুল মনির, হাফেজ মো. মঈনুদ্দিন ইফতেখার,মো. মুছাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement