আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসিন ব্লু বে ভিউতে ‘ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সপো ২০২২’। নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন অভিনন্দনযোগ্য। এক্সিবিশনে অংশ নিয়েছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৭০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।
“M & M Business Communications” এর CEO মানজুমা মোর্শেদ বলেন, উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে এই এক্সিবিশন আয়োজন করা হচ্ছে। এই এক্সিবিশনের মাধ্যমে উদ্যোক্তারা যেভাবে বর্তমান ফ্যাশন এন্ড লাইফ স্টাইলের আধুনিকতার ছোঁয়ার ছড়িয়ে দিবে ক্রেতাদের মাঝে ঠিক তেমনি উদ্যোক্তাদের বিগত বছরগুলোতে স্থবির হওয়া ব্যবসায় গতি আসবে এবং উন্নতি করতে পারবে। এই এক্সিবিশনে ৭০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
৩দিন ব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই ‘ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সপো ২০২২’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে “চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির” প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকছেন “মাটিটা” এর চেয়ারম্যান ড. মুনাল মাহবুব। পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম প্লাটিনাম স্পন্সর মালিহা ইব্রাহিম স্টুডিও এন্ড সেলুন, গোল্ড স্পন্সর খাদি ঘর এবং ব্রোঞ্জ স্পন্সর ভেনেটো ফার্নিচার। এই প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক হলো অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলে হলেন নারী উদ্যোক্তা। এই প্রদর্শনীর সুবাদে আগামী পুরো বছরের গ্রাহক তৈরিতে সাহায্য হবে এই সকল উদ্যোক্তাদের। আজ বৃহস্প্রতিবার, আগামীকাল শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই এক্সপো সকলের জন্য উন্মুক্ত থাকবে।
















