মোটরসাইকেল করে অফিসে যাওয়ার পথে নগরের পাহাড়লিতে লরির ধাক্কায় তৈয়ব মাহমুদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (৫ নভেম্বর) সকাল নয়টায় বারোকোয়টার এলাকার ইউনিয়ন ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তৈয়ব স্যাঙ্গুইন অ্যাপিয়ারেলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ নগরের আকবর শাহ থানার আসকরা নামক এলাকায় বসবাস করতেন।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেলে চেপে বাসা থেকে বের হয়েছিলেন। তবে পাহাড়তলি এলাকার আসার একটি লরির ধাক্কায় তিনি বুকে ব্যথা পান। পরে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পর লরিটি আটকের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।
Advertisement

















