বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয় অধীনস্থ চট্টগ্রাম বিভাগের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়েরগুলোতে নেতৃত্ব প্রত্যাশীদের এবং চট্টগ্রাম বিভাগের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর কমিটিতে পদ-প্রত্যাশীদের জীবন বৃতান্ত সংগ্রহ ও যাচাই-বাছাই এর দায়িত্ব পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দাম।
এছাড়াও গঠিত টিমে আরো রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ফরহাদুল আজম, ইয়াসিন আরাফাত, ওয়াহিদুল আলম অনিক ও নাঈম হোসেন অয়ন।
আল মামুন সাদ্দাম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান চলমাম গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে চট্টগ্রাম বিভাগে সুসংগঠিত করার লক্ষ্যে আমাকে দায়িত্ব প্রদান করেছেন, আমি অল্প সময়ের মধ্যে সকলকে সাথে নিয়ে নেতৃত্বপ্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃতান্ত সংগ্রহ করে যাচাই-বাচাই কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাবিত তালিকা পাঠাবো, ইনশাআল্লাহ।















