ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে শহীদ সহযোদ্ধা মোঃনয়ন মিয়ার পরিবারকে শোক ও সমবেদনা জানিয়ে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলর গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ৩টায় চট্টগ্রাম
বোয়ালখালী প্রধান সড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেনঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ, অহিদুল ইসলাম চৌধুরী, দিলদার এইচ রানা।
এতে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন জুয়েল, এরফান চৌধুরী, মাহাবুবুল আলম কাজল, গাজী রিফাত, এস এ চৌধুরী মহিম, জামসেদ জিসান, তাহাসিনুল ইসলাম, সাইফুল ইসলাম, কাজী জুনায়েদ, রাহাত ইশমাম, তানভীর মাহফুজ রানা, ওয়াহেদ, সোহেল আমিন চৌধুরী, মোজাম্মেল রিংকু, নিবরাসুল আলম, ইমতিয়াজ চৌধুরী, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ ইমরান, রহিম উদ্দিন, রিপন প্রমূখ।

















