চট্টগ্রামের ৭ নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বে

174

আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে চট্টগ্রামের ৭ নেতাকে কেন্দ্রীয় দায়িত্বে রাখা হয়েছে । শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলের সভাপতি শেখ হাসিনা তাঁদের নাম ঘোষণা করেন।

Advertisement

চট্টগ্রাম থেকে প্রেসিডিয়াম সদস্য পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. হাছান মাহমুদ এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে পদোন্নতি দিয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

একই সময়ে উপদেষ্টা পরিষদে চট্টগ্রামের প্রফেসর ড. অনুপম সেন ও ড. প্রণব কুমার বড়ুয়াকে বহাল রাখা হয়েছে।

Advertisement